ওমর মিতা: জাপানিজ ভাষায় প্রথম পবিত্র কোর আনের অনুবাদক!

 


জাপানিজ ভাষায় প্রথম পবিত্র কোরআনের অনুবাদকারী ছিলেন হাজ্জি উমর রিউইচি মিতা (Hajji Umar Ryuichi Mita), যিনি ওমর মিতা নামে পরিচিত। তিনি ১৮৯২ সালের ১৯ ডিসেম্বর জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারে এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন।

চীনে ভ্রমণের সময় মুসলমানদের জীবনধারা দেখে তিনি গভীরভাবে প্রভাবিত হন। পরে ১৯৪১ সালে ৪৯ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি পাকিস্তান ও সৌদি আরবে গিয়ে আরবি ভাষা অধ্যয়ন করেন এবং ইসলামী গবেষণায় আত্মনিয়োগ করেন।

১৯৬০ সালে তিনি পবিত্র কোরআনকে জাপানিজ ভাষায় অনুবাদের কাজ শুরু করেন। দীর্ঘ পরিশ্রমের পর ১৯৭২ সালের ১০ জুন তার অনুবাদ প্রকাশিত হয় মুসলিম ওয়ার্ল্ড লিগের অনুমোদন নিয়ে। এটি ছিল জাপানিজ ভাষায় প্রথম পূর্ণাঙ্গ পবিত্র কোরআনের অনুবাদ।

জাপান মুসলিম অ্যাসোসিয়েশনের প্রথম প্রেসিডেন্ট সাদিক ইমাইজুমী মারা যাওয়ার পর, ১৯৬০ সালে ওমর মিতা প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৬২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এ সময়ে তিনি জাপানের মুসলিমদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেন। এর মধ্যে রয়েছে ইসুরামু রিকাই নো তামেনি (ইসলাম অনুধাবন) এবং ইসুরামু ন্যুমোন (ইসলাম পরিচিতি)।

তিনি মাওলানা মুহাম্মদ জাকারিয়া রচিত হেকায়েত-ই-সাহাবা বইটির জাপানিজ ভাষায় অনুবাদ ও প্রকাশ করেন, যার নাম দেন সাহাবা মনোগাতারি। এছাড়া ইংরেজি থেকে জাপানিজে অনুবাদের কাজে তাকে সহায়তা করেছিলেন হাফিজ আব্দুর রশিদ আরশাদ।

১৯৮৩ সালের ২৯ মে, ৯০ বছর ৫ মাস বয়সে তিনি মৃত্যুবরণ করেন। জাপানে ইসলামের প্রচার ও ইতিহাসে তার অবদান আজও বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

(ইন্টারনেটে প্রাপ্ত উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগৃহীত)

লেখক: সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক, বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!

শিল্প উৎপাদনে রোবটিক্স প্রযুক্তি স্থাপনে নজির গড়েছে রেড জায়ান্ট চীন!