প্রাথমিক শিক্ষায় আশার আলো: নতুন শিক্ষা কারিকুলাম ২০২৮
লেখক: সিরাজু রহমান, শিক্ষক ও লেখক, বাংলাদেশ বাংলাদেশে আধুনিক, মানবিক এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষার জন্য নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের কাজ ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। আমাদের নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সাল থেকে এই যুগোপযোগী শিক্ষাক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আর দীর্ঘ কয়েক দশক পর প্রাথমিক শিক্ষায় এই বৃহৎ সংস্কার দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন শিক্ষা কারিকুলাম ২০২৮-এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পাঠ দক্ষতা, গণিত দক্ষতা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষার উন্নয়ন। এর পাশাপাশি নতুন এই শিক্ষা কারিকুলামে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষতাভিত্তিক এই শিক্ষাক্রম শুধু জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহমর্মিতা, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। তবে নৈতিক, মানবিক ও সামাজিক শিক্ষার পাশাপাশি আমাদের কোমলমতি শিশুদের জন্য ব...