তাইওয়ানে বার্ষিক প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় এনভিডিয়া (Nvidia)!



ইয়াহু ফাইন্যান্স/রয়টার্স নিউজের দেয়া আপডেট তথ্যমতে, আজ ২৭ মে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia) তাইওয়ানে বার্ষিক প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকলনা ঘোষণা করেছে। বিষয়টি জানিয়েছেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জেনসেন হুয়াং।




আসলে, আমেরিকার প্রশাসনের দীর্ঘমেয়াদি এজেন্ডা অনুযায়ী, বৈশ্বিক সেমিকন্ডাক্টর বা চিপ ম্যানুফ্যাকচারিং শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের একক নিয়ন্ত্রণ শক্তিশালী করতেই নতুন এই বিনিয়োগের পথে হাঁটছে মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়া (Nvidia)।




এই সুবিশাল আকারের বিনিয়োগের মাধ্যমে তৈরি হতে যাওয়া নতুন স্থাপনাগুলোতে প্রায় চার হাজারের অধিক নিজ দেশের নতুন কর্মী নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি তাইওয়ানের স্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর (যেমন: TSMC, Foxconn, Wistron) সাথে এনভিডিয়ার অংশীদারিত্ব ও নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে।




আসলে, বিগত দুই দশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং শিল্পের এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে তাইওয়ান। বিশেষ করে বর্তমানে তাইওয়ানকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির "এপিসেন্টার" বা কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়।




বর্তমানে প্রায় ৭০০ বিলিয়ন ডলারের বৈশ্বিক চিপের প্রায় ৬০% ম্যানুফ্যাকচারিং করা হয় তাইওয়ানে। বিশেষ করে উচ্চ প্রযুক্তির ন্যানোমিটারের চিপ তৈরি, প্যাকেজিং, সিস্টেম ডিজাইন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যবস্থার মূল নিয়ন্ত্রক হচ্ছে তাইওয়ান। আর দেশটির প্রধান চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পনি হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর মযানুফ্যাকচারিং কোম্পনি (TSMC)।




এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট কোম্পানি এনভিডিয়া (Nvidia) সাম্প্রতিক সময়ে বিশ্বের শীর্ষ স্থানীয় হাই ভ্যালুড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। Companies Market Cap ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, চলতি ২০২৬ সালের মে মাসের হিসেব অন্যযায়ী, এনভিডিয়ার মার্কেট ক্যাপিটাল ভ্যালু হচ্ছে ৫.০৭৪ ট্রিলিয়ন ডলার।




অথচ আজ থেকে মাত্র ৮ বছর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠানটির মোট মার্কেট ক্যাপিটাল ভ্যালু ছিল প্রায় ৮১.৪৩ বিলিয়ন ডলার। বর্তমানে এনভিডিয়া (Nvidia)-তে কর্মরত মোট কর্মীর সংখ্যা হতে পারে প্রায় ৪২ হাজারের অধিক।



উইকিপিডিয়ার দেয়া তথ্যমতে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া (Nvidia) কোম্পনি চলতি ২০২৬ অর্থবছর মোট প্রায় ২১৫.৯ বিলিয়ন ডলারের রেভিনিয় অর্জন করে। এছাড়া, একই সময়ে প্রতিষ্ঠানটি প্র১ঊ ১৩০.৪ বিলিয়ন ডলারের অপারেটিং ইনকাম এবং ১২০.১ বিলিয়ন ডলারের নিট ইনকাম করে বিশ্বের শীর্ষ স্থানীয় কোম্পানি হিসেবে নিজের যোগ্য স্থান ধরে রাখে।



পরিশেষে বলা যায়, এনভিডিয়ার এই বিশাল বিনিয়োগ শুধু তাইওয়ানের প্রযুক্তি শিল্পকেই নয়, বরং বৈশ্বিক এআই বিপ্লবের ভবিষ্যৎকেও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তাইওয়ান ইতিমধ্যেই বিশ্বের চিপ উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, আর এনভিডিয়া এখন দেশটির সাথে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে চায়। এটি প্রমাণ করে যে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক অংশীদারিত্ব ও দায়িত্বশীল বিনিয়োগই আগামী দিনের উন্নত বিশ্ব গঠনের মূল চালিকা শক্তি হবে।



তথ্যসূত্র: Reuters, Yahoo Finance, Wikipedia



লেখক পরিচিতি:
সিরাজুর রহমান, শিক্ষক ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক লেখক, বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় মোবাইল নিউক্লিয়ার রিঅ্যাক্টরের বিপ্লব!