শিক্ষিত বেকারত্ব থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ
বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চশিক্ষিত তরুণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই বিশাল শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানে তার প্রত্যাশিত প্রতিফলন এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। তবে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিল্পায়নকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার ক্ষেত্রেও নতুন করে ভাবার সময় এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে স্নাতক পাস করা তরুণের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৫৭ হাজার এবং নারী ৩ লাখ ২৮ হাজার। গত আট বছরে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ২০ হাজারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) এক প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৩৬ শতাংশ উল্লেখ করা হয়েছে। অথচ দেশের শিল্প-কারখানাগুলোতে এখনো দক্ষ প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞানসম্পন্ন কর্মীর ব্যাপক চাহিদা থাকলেও বাস্তবে দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়ে গেছে। ফলে দেশের তরুণদের উচ্চ শিক্ষা অর্জন ও কর্মক্ষেত্রের বাস্তব প্রয়োজনের মধ্য...