Posts

রাশিয়ার কুরস্কের আকাশে দুই এসইউ-৩৫এস যুদ্ধবিমানের সংঘর্ষ

Image
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কুরস্ক অঞ্চলে মাঝ আকাশে দেশটির বিমান বাহিনীর দুটি অত্যাধুনিক ও শক্তিশালী এসইউ-৩৫এস (Su-35S) যুদ্ধবিমানের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার ঘটা এই মারাত্মক দুর্ঘটনায় বিমান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই বিমান দূর্ঘটনায় এক বিমানে থাকা পাইলট জরুরি ইজেকশন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারলেও তিনি গুরুতর আহত হন, এবং অপর বিমানের পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। রাশিয়ার সামরিক বিমান চলাচল বিষয়ক জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল 'ফাইটারবোম্বার' এবং ইউক্রেনীয় প্রতিরক্ষা মাধ্যমগুলোর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার বিমান বাহিনীর জন্য এটি একটি বড় ধাক্কা ছিল। নেদারল্যান্ডসভিত্তিক যুদ্ধবিষয়ক উন্মুক্ত গোয়েন্দা সংস্থা ওরিক্স (Oryx)-এর ভিজ্যুয়াল প্রমাণভিত্তিক (Visual evidence) তালিকা অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়ার অন্তত ৮ থেকে ৯টি অত্যাধুনিক প্রযুক্তির এসইউ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নথিবদ্ধ করা হয়েছে। আর অতি সাম্প্রতিক কুরস্কে...

তুরস্কের আকিনজি ড্রোন থেকে ৩০০ ইআর ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা

Image
আন্তর্জাতিক ডেস্ক: সামরিক প্রযুক্তিতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তুরস্ক। দেশটির বিখ্যাত বায়রাক্তার আকিনজি (Bayraktar Akinci) কমব্যাট ড্রোন থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ৩০০ ইআর (300 ER) এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের প্রথম সফল লাইভ ফায়ার টেস্ট বা সরাসরি নিক্ষেপ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আকিনজি ড্রোনের ডানার নিচে এই ক্ষেপণাস্ত্রটির বাস্তব উপস্থিতি প্রথম জনসমক্ষে আসে এবং এর ঠিক দুদিন পর, আজ ১১ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রটির সাহায্যে কৃষ্ণসাগরের ২৫০ কিলোমিটার দূরের একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনে মিসাইলের লাইভ ফায়ার টেস্ট সম্পন্ন করা হয়। তুরস্কের বিখ্যাত অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি রকেটসান (Roketsan) এই ৩০০ ইআর (300 ER) এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করেছে। এই মিসাইলের সর্বোচ্চ পাল্লা বা ম্যাক্সিমাম রেঞ্জ হতে পারে প্রায় ২৫০-৩০০ কিলোমিটার। এটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমানায় প্রবেশ না করেই অনেক দূর থেকে অত্যন্ত নিখুঁতভাবে সামরিক টার্গেটে আঘাত হানা যায়। এটি...

Boötes Void: মহাবিশ্বের রহস্যময় ফাঁকা অঞ্চল!

Image
  এই সুবিশাল মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র ও নেবুলার পাশাপাশি রয়েছে বেশকিছু বিশাল আকারের Cosmic Void বা ফাঁকা অঞ্চল। তবে, এগুলো অবশ্য একেবারে পুরোপুরি ফাঁকা অঞ্চল নয়, বরং এই অঞ্চলে অল্প কিছু ছায়াপথ ও পাতলা গ্যাস থাকতে পারে। আসলে মহাবিশ্বের বৃহৎ কাঠামো বা Cosmic Web গঠনের সময় পদার্থ ঘন অঞ্চলে জমা হওয়ায় এ ধরনের কম-ঘনত্বের বিশাল আকারের শূন্যস্থান বা ফাঁকা অঞ্চল সৃষ্টি হয়েছে বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই ভয়েড অঞ্চলগুলোর মধ্যে আবার সবচেয়ে বিখ্যাত হলো Boötes Void। ১৯৮১ সালে রবার্ট কিরশনার ও তাঁর সহকর্মীরা এই সুপারভয়েড (Supervoid) অঞ্চল আবিষ্কার করেন। পৃথিবী থেকে প্রায় ৭০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই অঞ্চলটির ব্যাস হয়তো প্রায় ৩৩০ মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত হতে পারে। আর এত বিশাল আয়তনের এই অঞ্চলে সাধারণত কয়েক হাজার গ্যালাক্সি থাকার কথা, কিন্তু এখানে হয়তো মাত্র কয়েকশ গ্যালাক্সি (আনুমানিক ৬০ থেকে ১০০টি) থাকতে পারে। আকারের দিক থেকে Boötes Void এতটাই বিশাল যে আমাদের আকাশগঙ্গার মতো কয়েক হাজার গ্যালাক্সি এর ভেতরে ফিট হয়ে যেতে পারে। এটি এতটাই বিশাল যে একে প্রায়ই "সুপারভয়েড" (Sup...

বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে সৌদি আরব!

Image
  মধ্যপ্রাচ্যভিত্তিক ‘মিডল ইস্ট আই’ নিউজের দেওয়া আপডেট তথ্যমতে, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে প্রায় ৫.৭৫ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতেও এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, নতুন এই অস্ত্র রপ্তানি চুক্তির আওতায় সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলার মূল্যের বোয়িং কর্পোরেশনের তৈরি Joint Direct Attack Munition-Extended Range (JDAM-ER) সরবরাহ করা হবে। এর পাশাপাশি প্রায় ৭৫০ মিলিয়ন ডলার মূল্যের হানিওয়েল AGT-1500 ইঞ্জিন বিক্রিরও অনুমোদন দিয়েছে মার্কিন ট্রাম্প প্রশাসন। Statbase-এর Arms Import Data অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবের অস্ত্র আমদানির পরিমাণ ছিল ৩,০৪২ মিলিয়ন TIV (Trend Indicator Values)। TIV হলো আন্তর্জাতিক অস্ত্র হস্তান্তরের পরিমাণ পরিমাপের একটি সূচক, যা সরাসরি আর্থিক মূল্য নির্দেশ করে না। এদিকে, গ্লোবাল ফায়ার পাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সৌদি আরবের সামরিক বাজেট প্রায় ৬৩.৯৯৮ বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে ...

Artificial Intelligence (AI): A Tool for Progress, Not a Curse

Image
Writer: Sherazur rahman Artificial Intelligence (AI) is no longer a curse but a powerful driver of technological progress. In the 21st century, it has become a global force for innovation and development. China stands as a clear example. The application of AI in industry, defense, and research has achieved remarkable advances. From sixth-generation fighter jets to robotics engineering, AI has boosted productivity and transformed the nation’s capabilities. Once an agricultural economy, China now produces nearly 38% of the world’s industrial output and 18% of global exports. Long-term planning, strong education, and sustained investment in research have even enabled the creation of its own BeiDou GPS system. Yet many people still see AI only as a tool for editing music or videos, or for writing. This narrow view prevents us from recognizing its true potential in driving industrial growth, education, and national development. In reality, AI is one of the most effective means of meeting th...

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের পথে নতুন যাত্রা!

Image
  লেখক: সিরাজুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে দেশের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থা ও সক্ষমতা অর্জনে বেশকিছু ইতিবাচক ও টেকসই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যার মধ্যে অতি সম্প্রতি চীনের তৈরি ২০টি ডেডিকেটেড জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের প্রাথমিক পরিকল্পনার বিষয়টি দেশের সামরিক ও প্রতিরক্ষা খাত আধুনিকায়নে একটি ইতিবাচক ও সাবলীল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আসলে বিগত দুই দশকে আমাদের দেশের বিমানবাহিনীর আধুনিকায়ন বলতে আসলে তেমন কিছুই হয়নি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় ২২০টি সক্রিয় যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে কমব্যাট এয়ারক্রাফট (বহুমুখী যুদ্ধবিমান), সামরিক পরিবহন বিমান এবং ইউটিলিটি হেলিকপ্টার অন্তর্ভুক্ত। উইকিপিডিয়াসহ একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় তথ্যসূত্র অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর (BAF) বর্তমানে সক্রিয় ও অপারেশনাল কমব্যাট এয়ারক্রাফটের (যুদ্ধবিমান) মোট সংখ্যা ৪৪টি। তবে আন্তর্জাতিক কিছু সামরিক ডেটাবেজ (যেমন: GlobalMilitary) হালকা যুদ্ধোপযোগী ও জেট ট্রেইনারসহ এই সংখ্যা সর্বোচ্চ ৭৯টি পর্যন্ত উল্লেখ করা হয়েছে। Global Military ওয়েবসাইটে দেয়া ২০ আগস্ট, ...

বৈশ্বিক অস্ত্র রপ্তানি বাণিজ্যে তুরস্কের অভাবনীয় সাফল্য

Image
লেখক: সিরাজুর রহমান বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তুরস্ক। বিশেষ করে নিজস্ব প্রযুক্তির ডিফেন্স সিস্টেম ডিজাইন ও তৈরিতে দেশটির আত্মনির্ভরশিলতা অর্জন সারাবিশ্বের নজর কেড়েছে। বর্তমানে তুরস্ক প্রতিরক্ষা শিল্প সেক্টরে প্রায় ৮০-৮৫% নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে, যা মুসলিম বিশ্বের অন্যান্য দেশের জন্য এক অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে।   তুরস্কের The Daily Sabah-এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা ও মহাকাশ (Defense and Aerospace) শিল্পের রপ্তানি প্রথমবারের মতো টানা ১২ মাসে (জুলাই ২০২৫–জুন ২০২৬) প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫১৪.৮৬ বিলিয়ন তুর্কি লিরা) স্পর্শ করেছে, যা দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য এক মাইলফলক অর্জন হিসেবে দেখা হয়।   এদিকে, ২০২৬ সালের জুন মাসে প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০২.৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একইভাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে মোট প্রতিরক্ষা রপ্তানি হয়েছে ৪.৬৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালের একই সময়ের তুলনা...

DR02 ফিউচারিস্টিক হিউম্যানয়েড রোবট: ভবিষ্যত প্রযুক্তির হাতছানি

Image
  আশি কিংবা নব্বইয়ের দশকে আমরা টিভির পর্দায় রোবটের যে কাল্পনিক অস্তিত্ব ও কর্মকাণ্ড দেখে আশ্চর্য হতাম, তা আজ যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে, চীন, জাপান, জার্মানি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলো আজ বৈশ্বিক রোবটিক ইঞ্জিনিয়ারিংয়ে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।   এরই ধারাবাহিকতায় চীনের DEEP Robotics কোম্পানি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন DR02 ফিউচারিস্টিক হিউম্যানয়েড শিল্প রোবট। ১.৭৫ মিটার উচ্চতা ও ৬৫ কেজি ওজনের এই রোবটটি মূলত ল্যাবরেটরির প্রদর্শনীর বাইরে এসে বাস্তব পৃথিবীর শিল্প কারখানায় জটিল কাজ করার উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হয়েছে।   IP66 রেটিং প্রাপ্ত DR02 হলো বিশ্বের প্রথম ফুল-সাইজ হিউম্যানয়েড রোবট, যা যেকোনো প্রতিকূল পরিবেশে—যেমন ভারী বৃষ্টি বা ধূলিঝড়ের মধ্যেও স্বাভাবিকভাবে কাজ করতে পারে। এছাড়া এটি মাইনাস ২০ ডিগ্রি থেকে শুরু করে সর্বোচ্চ ৫৫ ডিগ্রি সেলসিয়াসের চরম তাপমাত্রায় টিকে থাকতে সক্ষম বলে দাবি করা হয়।   চলাচলের ক্ষেত্রে এই রোবটটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ প্রায় ৪ মিটার গতিতে চলতে পারে এবং ২০ ডিগ্রি ঢালু রাস্তা বা...

Turkey’s Success in Global Arms Exports Reaches New Heights

Image
  By Sherazur Rahman Turkey has recently achieved remarkable success in the international arms export market and is advancing quickly in science and technology, especially in defense. The domestic design and manufacturing of defense technology in Turkey has drawn worldwide attention. Currently, Turkey meets about 80 to 85 per cent of its defence industry's needs through its own domestic technology and has therefore become an example to many countries around the world. The Daily Sabah reports that Turkey's exports in the defence and aerospace sectors amounted to nearly 11 billion USD (about 515 billion Turkish lira) from July 2025 through June 2026. This marks the first instance in the nation's history that its exports in this area have surpassed that figure within twelve months. In 2026, exports rose by 29.6 per cent on the previous year to reach 802.8 million USD. Defence exports in the first six months of 2026 were 4.67 billion USD, representing an increase of 29.5 per...

Global Airline Ranking: Flyers’ Choice Awards 2026

Image
By Sherazur Rahman On August 11, 2026, the website AirlineRatings.com, which is globally known for its airline safety and product ratings, launched the Flyers’ Choice Awards 2026, with Singapore Airlines receiving substantial acclaim as a result of the votes cast by travellers from all over the world. Qatar Airways had also been ranked first in AirlineRatings.com's World's Best Airlines 2026 list, which was published earlier in March. The Choice Awards run by the Flyers take into account passenger preferences and personal experiences when assessing airlines in a number of different categories. The awards include major areas like cabin class, cabin staff service, regional performance, safety, and general passenger confidence. As a result, the findings give an accurate picture of passengers' direct experiences and level of satisfaction. At the 2026 awards, Singapore Airlines won four of the main prizes and thus became one of the most successful airlines of the year. Since the...

Challenges and Prospects of the Global Ship-breaking and Recycling Industry

Image
By Sherazur Rahman The global ship-breaking and recycling industry plays a vital role in the maritime economy. The Ship Recycling Market Report 2025, published by Research and Markets, states that the global ship recycling market was valued at about US$9.1 billion in 2025. It could reach around US$13 billion by 2030, showing a substantial growth potential of 7.4% (CAGR) in the coming years. We m easure the size of the global shipbreaking and recycling industry by how many ships are dismantled and by Light Displacement Tonnage (LDT). LDT is a key indicator of the recoverable material in a vessel. Major players in ship recycling include India, Bangladesh, Pakistan, Türkiye, and China, along with several other countries. According to the NGO Shipbreaking Platform, 139 ships were dismantled and recycled in Bangladesh, India, Pakistan, Türkiye, and China during the first six months of 2026. Of these, 57 were dismantled in Bangladesh, 50 in India, 10 in Pakistan, 20 in Türkiye, and 2 in Chin...

Sustainable Investment in Education and Research: Challenges and Opportunities in the Muslim World

Image
By Sherazur Rahman In the 21st century, sustainable investment in education and research is the foundation of a nation's economic strength, its technological leadership and its global influence. The Fourth Industrial Revolution has demonstrated that no country—no matter what its level of development, whether it is advanced, developing or low-income—can afford to lag behind in developing its own technological capabilities. When it was recognised that this situation existed, the major countries began many years ago to make strategic investments in education, research and innovation. Through continuous planning and financing, they have achieved progress in robotics, space science, nanotechnology, aviation, automobiles, artificial intelligence and medical technology. Because of these investments, they have been able to develop new technologies and improve their global competitiveness. In the Muslim world, countries such as Iran, Malaysia and Turkey have attained a considerable level of...

আধুনিকায়নের পথে রাশিয়ার টু-১৬০ হেভি স্ট্র্যাটেজিক বোম্বার ফ্লিট

Image
রাশিয়ার বিমান বাহিনীর (অ্যারোস্পেস ফোর্স) বর্তমান টু-১৬০ হেভি স্ট্র্যাটেজিক বোম্বার ফ্লিটে প্রায় ১৫-১৮টি বিমান কর্মক্ষম (অপারেশনাল) রয়েছে। এর মধ্যে ৫টি টু-১৬০ মেরামত ও আধুনিকীকরণের অধীনে রয়েছে এবং আরও ২টি টু-১৬০এম নির্মাণাধীন অবস্থায় রয়েছে।   তবে রাশিয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০৩০ সালের মধ্যে আরও ১০টি এবং ২০৫০ সালের মধ্যে মোট ৪০-৫০টি নতুন টু-১৬০এম২ সুপারসনিক বোমারু বিমান বহরে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া। এর ন্যাটো কোডনেম হল ব্ল্যাকজ্যাক।   এই বিশাল প্রকল্প বাস্তবায়নে মূল ভূমিকা পালন করছে রাশিয়ার কাজান এভিয়েশন এন্টারপ্রাইজ। প্রতিটি টু-১৬০এম/এম২ বিমানের নির্মাণব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮০ মিলিয়ন ডলার। নিউজউইক-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই নাগাদ ২টি টু-১৬০এম এবং ২টি টু-১৬০এম২ বিমান সার্ভিসে (কমিশন) যুক্ত হয়েছে।   প্রায় ৪৫ টন পে-লোড বহনে সক্ষম এই হেভি স্ট্র্যাটেজিক বোম্বারটির ফেরি রেঞ্জ ১২,৩০০ কিলোমিটার এবং কমব্যাট রেঞ্জ প্রায় ৭,৩০০ কিলোমিটার। পাশাপাশি এর সর্বোচ্চ গতি ম্যাক ২.৫ (প্রায় ৩,০৬০ কিমি/ঘণ্টা) এবং সার্ভিস সিলিং প্রায় ৫...

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য ও টেকসই শহরের র‍্যাংকিং

Image
চলতি বছরের ৭ জুলাই যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান The Economist Intelligence Unit (EIU) তাদের বহুল আলোচিত Global Liveability Index 2026 প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বিশ্বের ১৭৩টি শহরের জীবনযাত্রার মান ও বসবাসযোগ্যতা মূল্যায়ন করে চূড়ান্ত র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও স্থিতিশীলতা (Stability), স্বাস্থ্যসেবা (Healthcare), শিক্ষা (Education), অবকাঠামো (Infrastructure), এবং সংস্কৃতি ও পরিবেশ (Culture & Environment)- এই পাঁচটি প্রধান সূচকে প্রতিটি শহরকে ১০০ নম্বরের স্কেলে মূল্যায়ন করা হয়েছে। আর এসব সূচকের গড় স্কোরের ভিত্তিতে এই চূড়ান্ত র‍্যাংকিং তৈরি করা হয়েছে। Global Liveability Index 2026 অনুযায়ী, ৯৮.০ স্কোর অর্জন করে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের শীর্ষস্থান দখল করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা (৯৭.১), তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৯৭.০), চতুর্থ স্থানে সিডনি (৯৬.৬) এবং পঞ্চম স্থানে সুইজারল্যান্ডের জুরিখ (৯৬.৫) রয়েছে। এছাড়া জেনেভা (সুইজারল্যান্ড), ওসাকা (জাপান), অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ভ্যাঙ্কুভার (কানাডা) এবং টোকি...

Forbes Global 2000 (2026): বিশ্বের শীর্ষ ২,০০০ পাবলিক কোম্পানির অবস্থান

Image
  ২০২৬ সালের ২৪ জুন বিশ্বের প্রভাবশালী ব্যবসায়িক সাময়িকী Forbes প্রতিবছরের মতো এবারও Forbes Global 2000 তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানির রাজস্ব (Revenue), নিট মুনাফা (Net Profit), মোট সম্পদ (Assets) এবং বাজারমূল্য (Market Value) — এই চারটি সূচকের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ২,০০০টি পাবলিক কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।     চলতি ২০২৬ সালের আপডেট তালিকায় অন্তর্ভুক্ত এই ২ হাজার পাবলিক কোম্পানি সম্মিলিতভাবে একাধিক নতুন রেকর্ড স্থাপন করেছে। Forbes-এর তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মোট বার্ষিক বিক্রয়/রেভিনিউ (Annual Sales) প্রায় ৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, নিট মুনাফা (Profits) প্রায় ৫.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মোট সম্পদের (Assets) পরিমাণ প্রায় ২৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার।     এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে, Global 2000-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য (Market Value) গত বছরের তুলনায় ৩১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে শেয়ারহোল্ডারদের সম্পদে নতুন করে প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্য সংযোজ...

আধুনিক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি: মেইন ব্যাটল ট্যাংক

Image
  একবিংশ শতাব্দীর শুরুতে অনেক সামরিক বিশ্লেষক ধারণা করেছিলেন যে উচ্চপ্রযুক্তির ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইটভিত্তিক নজরদারি এবং সাইবার সক্ষমতার ক্রমবর্ধমান বিকাশের ফলে অদুর ভবিষ্যতে মেইন ব্যাটল ট্যাংকের (Main Battle Tank-MBT) গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।  তবে যুদ্ধক্ষেত্রে বাস্তবতা কিন্তু ভিন্ন কিছু চিত্র তুলে ধরেছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশ্বের উন্নত ও প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলো মেইন ব্যাটল ট্যাংককে আরও উন্নত প্রযুক্তি ও সেন্সর ইনস্টল করার পাশাপাশি অধিক কার্যকর এবং যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে উপযোগী করে তুলেছে। বর্তমান নতুন প্রজন্মের মেইন ব্যাটল ট্যাংক শুধু শক্তিশালী কামানের মাধ্যমে গোলাবর্ষণই করে না; বরং উন্নত সেন্সর, ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, সমন্বিত যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধক্ষেত্রের রিয়েল-টাইম তথ্য বিনিময় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সহায়তায় আরও কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে সহায়তা করে।  বর্তমানে বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ...