Boötes Void: মহাবিশ্বের রহস্যময় ফাঁকা অঞ্চল!

 


এই সুবিশাল মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র ও নেবুলার পাশাপাশি রয়েছে বেশকিছু বিশাল আকারের Cosmic Void বা ফাঁকা অঞ্চল। তবে, এগুলো অবশ্য একেবারে পুরোপুরি ফাঁকা অঞ্চল নয়, বরং এই অঞ্চলে অল্প কিছু ছায়াপথ ও পাতলা গ্যাস থাকতে পারে।


আসলে মহাবিশ্বের বৃহৎ কাঠামো বা Cosmic Web গঠনের সময় পদার্থ ঘন অঞ্চলে জমা হওয়ায় এ ধরনের কম-ঘনত্বের বিশাল আকারের শূন্যস্থান বা ফাঁকা অঞ্চল সৃষ্টি হয়েছে বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা।


এই ভয়েড অঞ্চলগুলোর মধ্যে আবার সবচেয়ে বিখ্যাত হলো Boötes Void। ১৯৮১ সালে রবার্ট কিরশনার ও তাঁর সহকর্মীরা এই সুপারভয়েড (Supervoid) অঞ্চল আবিষ্কার করেন। পৃথিবী থেকে প্রায় ৭০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই অঞ্চলটির ব্যাস হয়তো প্রায় ৩৩০ মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত হতে পারে।


আর এত বিশাল আয়তনের এই অঞ্চলে সাধারণত কয়েক হাজার গ্যালাক্সি থাকার কথা, কিন্তু এখানে হয়তো মাত্র কয়েকশ গ্যালাক্সি (আনুমানিক ৬০ থেকে ১০০টি) থাকতে পারে। আকারের দিক থেকে Boötes Void এতটাই বিশাল যে আমাদের আকাশগঙ্গার মতো কয়েক হাজার গ্যালাক্সি এর ভেতরে ফিট হয়ে যেতে পারে।


এটি এতটাই বিশাল যে একে প্রায়ই "সুপারভয়েড" (Supervoid) বলা হয়। এটি আমাদের চেনা দৃশ্যমান মহাবিশ্বের প্রায় ২% অংশ জুড়ে রয়েছে। তবে বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপ দ্বারা মহাবিশ্বে Boötes Void-এর চেয়েও বিশাল আকারের একটি সুপারভয়েড আবিষ্কার করেছেন, যার নাম হচ্ছে এরিডানাস সুপারভয়েড (Eridanus Supervoid) বা সংক্ষেপে "গ্রেট ভয়েড" (Great Void)। এর আকার বা ব্যাস হতে পারে আনুমানিক ১৮০ কোটি আলোকবর্ষ পর্যন্ত।


পরিশেষে বলা যায়, অসীম মহাবিশ্বের এই বিশাল ফাঁকা অঞ্চল বা 'সুপারভয়েড'গুলো আমাদের মনে করিয়ে দেয় যে, বিজ্ঞান যত দূরই এগিয়ে যাক না কেন—প্রকৃতির অপার রহস্যের কোনো শেষ নেই। বুটিস বা এরিডানাসের মতো দানবীয় সুপার ভয়েডগুলোকে তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয়।


তথ্যসূত্র: BBC Sky at Night Magazine, Wikipedia, NASA 


(ইন্টারনেটে প্রাপ্ত উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগৃহীত)


ইমেজ ক্রেডিট: BBC Sky at Night Magazine


তথ্যসংগ্রহকারী : সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক), বাংলাদেশ।


ট্যাগসমুহ: #মহাকাশবিজ্ঞান #বুটিসভয়েড #মহাবিশ্বেররহস্য #জ্যোতির্বিজ্ঞান #মহাকাশপ্রেমী #বিজ্ঞানপোস্ট #মহাজাগতিকশূন্যতা #এরিডানাসভয়েড #মহাবিশ্ব

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

শিল্প উৎপাদনে রোবটিক্স প্রযুক্তি স্থাপনে নজির গড়েছে রেড জায়ান্ট চীন!

রহস্যময় মহাবিশ্বে ছড়িয়ে থাকা নক্ষত্রের শ্রেণি বিভাগ!