BAUST Khulna-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা (BAUST Khulna)-এর স্থায়ী ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের (Admin Block) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


২০২৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি (BAUST Khulna) বর্তমানে খুলনার ফুলতলা উপজেলার শিরোমনি এলাকার অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। দিঘলিয়া উপজেলার তেলিগাতী এলাকায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের এই নির্মাণকাজ শুরুর মাধ্যমে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হলো।


সেনাবাহিনীর সুশৃঙ্খল তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), সিভিল ইঞ্জিনিয়ারিং (CE), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME), ব্যবসায় প্রশাসন (BBA) এবং ইংরেজি প্রোগ্রাম চালু রয়েছে।


আধুনিক ল্যাব সুবিধা ও সমৃদ্ধ লাইব্রেরির পাশাপাশি এখানকার শিক্ষক ও গবেষকদের কাজ আন্তর্জাতিক জার্নালে স্থান পাচ্ছে এবং শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রাখছেন।


দেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণের পাশাপাশি যুগোপযোগী ব্যবহারিক শিক্ষা ও সুশৃঙ্খল পরিবেশের সমন্বয়ে দক্ষ ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে BAUST Khulna।


তথ্যসূত্র: Bangladesh Army University of Science & Technology, Khulna 


তথ্যসংগ্রাহক: সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক, বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

বিশ্বের প্রথম সফল বাণিজ্যিক পার্সোনাল কম্পিউটার

বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু অস্ত্র মজুতের একটি বাস্তবচিত্র!

দিল্লিতে বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ!